কুতুবদিয়া—একটি দ্বীপের নাম নয়, একটি ইতিহাস, একটি শিকড়, একটি আত্মপরিচয় মন্তব্য
কুতুবদিয়ার নামের সঙ্গে জড়িয়ে আছে হযরত কুতুবুদ্দীনের নাম। স্থানীয়ভাবে প্রচলিত ইতিহাসে তাঁর আগমন ও বসতি স্থাপনের কথা বলা হয়। সময়ের সঙ্গে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এখানে এসে বসতি গড়েছে। চট্টগ্রামের বিভিন্ন এলাকা এবং আরাকান অঞ্চল থেকে আসা মানুষের কথাও স্থানীয় ইতিহাসে পাওয়া যায়।