দ্বীপশিখা লোগোদ্বীপশিখা
হোম / প্রবন্ধ / কবিতা / কুতুবদিয়া
এডমিন১৫ নভেম্বর ২০২০৩ বার পড়া হয়েছে
পড়ার মোড

কুতুবদিয়া

সাগর জলের মাঝে জমেছে পলিমাটি,
বলি সবে দ্বীপ আসলেই খুব খাঁটি;

তেমনি এক দ্বীপ নাম তার কুতুবদিয়া,
কত অলি, দরবেশ, সূফী ঠাঁই নিয়েছে গিয়া;

কুতুব, মালেক, আকবর অলি আরও কতজন,
তাদের গুণে গুণান্বিত হয়েছে সর্বজন;

আটারশত ছেচল্লিশ সন ব্রিটিশ যখন আসে,
বিখ্যাত এক বাতিঘর নির্মাণ করল শেষে;

বাতিঘরের আলো রাঙিয়ে দেয় সাগর,
জাহাজরা পথ চিনে নেয় থাকে না ভয়-ডর;

স্বনামধন্য দরবার শরীফ অবস্থিত সেথায়,
দূর-দূরান্তের ভক্তবৃন্দ জেয়ারতে ভিড় জমায়;

চমৎকার এক প্রকল্প নাম বায়ুবিদ্যুৎ,
সাগর তীরে পরিবেশে হয়েছে নিখুঁত;

উত্তর, দক্ষিণ, পশ্চিমে তার বঙ্গোপসাগর,
পূর্বেতে তার ছোট চ্যানেল দু'চক্ষুর উপর;

সহজ-সরল, শান্তশিষ্ট দ্বীপবাসীর মন,
সাহসিকতায় ভরপুর সংগ্রামী জীবন;

সাগরের গর্জন আর বেড়িবাঁধ ভাঙন,
পারেনি কভু ভাঙতে দ্বীপবাসীর মন।

লেখক- শাহাদাত করিম

বিএসসি,এমএসসি, রসায়ন, চট্টগ্রাম কলেজ।

লেখাটি শেয়ার করুনFacebook
লেখকএডমিনদ্বীপশিখা, কুতুবদিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা

সম্পর্কিত লেখা

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আলোচনা শুরু করুন।