টেকসই বেড়িবাঁধ চাই
টেকসই বেড়িবাঁধ চাই
প্রিয় পিতা গত হলো সপ্তাহ দুয়েক গেল ছাড়ি
নিজেও এখন করোনাক্রান্ত, পিতার উত্তরাধিকারী।
পশ্চিমের ওই বেড়িবাঁধ পাশে পিতারে করিলাম শায়িত,
পূর্ণিমার জোয়ারে পাছে বিলীন হয় পিতা, তাহাতে শঙ্কিত।
পিতা শিখাইছিল সাঁতার, বন্যা যেন মারিতে না পারে,
সেই পিতাই শুয়ে আছে এখন জোয়ারের পানির ধারে।
পূর্ণিমার রাত্রি, স্তব্ধ ভূধর, কোথা কেউ নাই,
মৃত পিতার শিয়রে লুটিয়া প্রহর গুণে যাই।
কিছির মিছির হাঁকিছে জোনাই তাও শুনা যায়,
গগন কাঁপাইয়া সহসা বাতাস শাখা দুলাইয়া যায়।
যখন আমি ভীষণ ছোট হামা দিতে যেতাম পড়ে,
বাবা তখন আমায় তুলে নিতে তোমার কোলে।
তুমি ছিলে প্রথম শিক্ষা গুরু, তুমিই প্রথম পাঠ,
তোমার নিকট প্রথম শিখি চক পেন্সিল আর্ট।
ক্ষণিক পরেই উঠবে জোয়ার, থাবা দিবে তোমার বুকে।
নিশ্চিহ্ন হয়ে হবে সবি, ভেসে যাবে বানের জলে।
পিতামহের কবর দেখা হয় নাই নিজ চক্ষে,
দেখিব কেমনে কবর কি আর সাঁতার পারে?
ওরে দরিয়া! নিলিতো সবি কি আছে আর বাকি,
থাকিব না তোর পানে, দয়া কর পিতারে কেঁদে কেঁদে হাঁকি।
ভিটেবাড়িও নিলি তুই, সবি করে দিলি বিলীন,
ওরে রাক্ষসী! তুই হেথা বসি হাসিয়া কাটাস দিন।
তোর পানে বাঁধিয়া বাসা অনেকেই হয়েছে নিঃস্ব,
আর কত চাই? পিতারে তুই দে রে ছেড়ে, নিলিতো সর্বস্ব।
দোষ কি দিব তোরে, নেওয়া'ইতো তোর ধর্ম
দোষি যাই মোরে, ভুল ছিল মোর আপন কর্ম।
বানাইয়াছি কথিত নেতা, জিতাইয়াছি ভোটে,
বেঁড়িবাঁধ ব্যবসা ভালোই করে, প্রতিবছর লুটে।
হারাইয়াছি অনেক, খেয়েছি অনেক ধোঁকা
দেওয়ালে লেগে গেছে পিঠ আর হব না বোকা।
বাজেট দেয় প্রতি বছর দেখায় স্বপ্ন-আশা
আর কতকাল চলবে এমন নব্য তামাশা?
আর দিব না হারাই যেতে পূর্ব সূরীদের কবর
দাবী আদায়ের সময় এসেছে আর করো সবার।
চল এবার মাঠে নামি, গড়ে তুলি একতা
চাইলে আমরা সবি পারব মিলে ছাত্র-জনতা।
থামো এবার! এই দেশে বানের জলে ভেসে আসি নাই,
সমস্বরে আওয়াজ তুলো এক ধপা এক দাবী টেকসই বেড়িবাঁধ চাই।

