দ্বীপশিখা লোগোদ্বীপশিখা
হোম / প্রবন্ধ / কবিতা / যৌতুকের বলি
এডমিন১৫ নভেম্বর ২০২৬১০ বার পড়া হয়েছে
পড়ার মোড

যৌতুকের বলি

মাগো, ভাবিনি এত ভালো তোর লগ্নটা লিখন দেখা
জানিস মাগো তোর জন্য পেয়েছি এমন পাত্রের দেখা
যার আছে ধন সম্পদ রাশি রাশি
তাইতো মন আজ ভীষণ খুশি!

চাইনা বাবা ওই ধন রাশি
লেখাপড়া করে মুছে দিবো তোমার কষ্টের গ্লানি।
মাগো, তুই আমার স্বপ্ন আশা
তবে কেন করে দিবি এই আশা-দুরাশা?

কেঁদোনা বাবা তুমি ছাড়া আমার আপন কেউ নাহি
তুমি যেন সুখে থাকো, ভালো থাকো এইতো আমি চাই!
হবো আমি তোমারি জন্য সেই নতুন পথের রাহী।

বৃদ্ধ কৃষক মহা ধুমধামে করিল বিয়ের আয়োজন
করিল বিয়ের সাজ।
এখন তার নেইকো কোন লাজ
কিছুটা হলেও মেটাতে পেরেছে সে বরের চাওয়া
অনুকরণ করেছে তার সমাজ।

হারাল সব সম্পদ মেয়ের স্বামী বছর দু-য়েক পরে
এখন শুরু হল সব অত্যাচার নির্যাতন কৃষকের মেয়ের উপরে।

যা বেটি, তোর বাবার কাছে বিয়ের সেই বাকিটাকা গুলি আন
যে টাকা দিয়ে দিয়ে মোর ব্যবসার প্রাণ।
বুঝেছি আমি স্বপ্নের তাল, মনে বড় আশা
সেই টাকা দিয়ে শুরু করব আবার নতুন ব্যবসা।
যদি আনতে না পারিস রইবে না তোর ভাল
এই সংসারে থাকবেনা তোর কোন স্থান।

মেয়ে ভাবে কিভাবে বাবার কাছে যায়
বাবা যে বড় অসহায়!
আমার বিয়ের সময় বাবা হয়ে গেল শূন্য
এখন পারেনা সেটাতে তার সুখের অন্ন।

টাকার জন্য যাবনা বাবার কাছে আমি
এই কথা শুনার পর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিল তার স্বামী।
বাঁধিল তারে লোহার শিকলে
করিল প্রহার তারে সকালে-বিকালে।
দিল না তারে অন্ন, রাখিল তারে ক্ষুধার্ত
মেটালোনা তার তৃষ্ণা, রাখিল তারে তৃষ্ণার্ত
এভাবে রাখিল তারে অনেক দিন, কাটিল তার দুর্দিন।

এমন সময় মৃত্যুর প্রহর যখন খুব কাছে চলে আসে
শেষবারের মতো একটা ইচ্ছা জাগে তার আশে-পাশে।
ওগো মোর স্বামী, চায়না তোমার এই অন্ন-পানি
অন্তিমক্ষণে দেখতে চায় শুধু একটিবার বাবার মুখখানি।
মেটালোনা ইচ্ছা তার স্বামী, বরং অশ্লীল ভাষায়
করিল তার মর্যাদার হানি।

এমন সময় মৃত্যু যখন এল তার দুয়ারে
শেষবারের মতো নিল সে কষ্টের হাসি হেসে।
শোকাতুর বাবার জীবনে কন্যার শোকে নেমে এলো ছায়া
অল্প বয়সেই সে ত্যাগ করিল এই পৃথিবীর মায়া।

এই যৌতুকের পরিণতি স্বরূপ তারা দিল অকালে জীবন বিসর্জন
এভাবে হারাবে কত, এই পৃথিবীর অনেক
নারী ও তার সন্তানের জীবন?

এ কেমন আঁধারি সমাজ, আঁধারি তার রীতি!
যৌতুকের বলি; যাহার তরে মানবজীবন তুচ্ছ সবি।
দূর করে দাও আঁধার যত
জাগো জাতি সবি।

লেখক- বেশারাতুল জান্নাত

১ম বর্ষ (সম্মান ),গণিত, সরকারি সিটি কলেজ।

লেখাটি শেয়ার করুনFacebook
লেখকএডমিনদ্বীপশিখা, কুতুবদিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা

সম্পর্কিত লেখা

১টি মন্তব্য

M
Mehedi Hasan ২১ নভেম্বর ২০২৬

ছোট গল্পটি থেকে অনেক কিছু শিখার আছে, আমি নিজেও পেশায় একজন পুলিশ,ধন্যবাদ।