নতুনত্বের পরিণতি : সম্পদ, সঞ্চয় ও সুদ
রাসূলুল্লাহ ﷺ যা বলেছেন, উম্মতের জন্য, বিশ্ববাসীর জন্য, তা সবসময়ের জন্যই।
যখনই মানুষ তার বাহিরে গিয়ে ভিন্ন কিছু করার চেষ্টা করেছে হোক সেটা শর্তসাপেক্ষে হালালের মধ্যে, দিনশেষে ক্ষতিবিহীন অন্যকোন ফল আসে নাই।
তখনই একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি হয়েছে,
আমরা কি আল্লাহর নির্ধারিত বিধানের ওপর সন্তুষ্ট, নাকি নিজেদের বিবেচনায় তাতে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন অনুভব করছি?
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
হালাল সুস্পষ্ট এবং হারামও সুস্পষ্ট। এ দুটির মাঝে কিছু সন্দেহপূর্ণ বিষয় রয়েছে, যা অনেক মানুষ জানে না। যে ব্যক্তি সন্দেহপূর্ণ বিষয় থেকে বেঁচে থাকল, সে তার দ্বীন ও সম্মানকে নিরাপদ রাখল। আর যে ব্যক্তি সন্দেহপূর্ণ বিষয়ে পতিত হলো, সে এমন রাখালের মতো, যে সংরক্ষিত চারণভূমির আশপাশে পশু চরায়; আশঙ্কা রয়েছে, তার পশু সেখানে প্রবেশ করে ফেলবে।
(সহিহ আল-বুখারি-৫২)
উদাহরণ হিসেবে দেশের সীমানা বিবেচনা করি, আপনি সিদ্ধান্ত নিলেন, দেশের সীমানা অঞ্চলে বসবাস শুরু করবেন।কিন্তু আপনি সঠিকভাবে সীমানা লাইন বিষয়ে অবগত নন। পাশের দেশের বাহিনী বসে আছে, সীমানা পার হলেই 'আল্লাহ হাফেজ'। তাহলে কি আপনি মনে করেন যে, আপনি পৃথিবীতে বেঁচে থাকতে পারবেন?
ধরে নিলাম, আপনি সীমানার লাইন ভালোভাবে জানেন। তারপরও কি ভুলবশত সীমানা অতিক্রম করার কোনো আশঙ্কা নেই?
এখানে সীমানার উদাহরণটি হারামের সীমারেখা এবং তার আশপাশের সন্দেহপূর্ণ বিষয় বোঝানোর জন্য।
ঠিক একইভাবে, হারামের আশপাশে অবস্থান করলে হারামে পতিত হওয়ার আশঙ্কা থাকে।
যেদিন থেকে অন্যের সংস্কৃতি দেখে, সেটার আলোকে নিজেকে মডিফাই করে কিংবা so called ভালোর নিয়তে মানুষের মাঝে ধর্মের নামে নতুনকিছু যুক্ত করেছে, সেদিন থেকে অধঃপতন শুরু। শুরু বলতে গেলে সেদিন থেকে, যেদিন মানুষ সাময়িক মোহের(আনন্দ) জন্য কুরআন ও সহিহ সুন্নাহ থেকে দূরে গেছে।
এই জন্যই হয়তো রসুলল্লাহ’(সাঃ) বলেছেন
যে ব্যক্তি যাদের অনুসরণ করে, তার হাশর তাদের সাথেই হবে
আপনি মনে করেছেন, আপনার ভালো নিয়ত, মানুষের ভালোর জন্যই নতুন করে উৎসবযুক্ত করতেছেন, যাতে যুবসমাজ অন্যের সংস্কৃতির দিকে না যায়।
কিন্তু একবারও ভেবে দেখেছেন, আপনি শয়তানের অনুসরণ করেছেন, শয়তান আপনাকে কাফের হতে বলবে না, তারা আপনাকে বলবে একটু মডিফাই করো।কারণ, শয়তান আপনার আদিপিতা আদম(আ:) থেকে এই পর্যন্ত আপনার সমস্ত বংশধরদের দেখেছে, আপনার সম্পর্কে তার সামান্য ধারণা তো আছে।
সেই জন্য পুরো মানবজাতির জন্য আল্লাহ বলেছেন, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু; সুতরাং তোমরাও তাকে শত্রু হিসেবে গ্রহণ করো।
এখন প্রশ্ন হলো, আল্লাহ যে দ্বীনকে পূর্ণাঙ্গ ঘোষণা করেছেন, সেই দ্বীনের মধ্যে আমরা নিজেদের পক্ষ থেকে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন অনুভব করি কেন?
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
যে ব্যক্তি আমাদের এই দ্বীনের মধ্যে এমন কিছু নতুনভাবে প্রবর্তন করল, যা এর অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত। (বুখারি-২৬৯৭)
আপনি হয়তো মনে করছেন, আপনার নিয়ত ভালো। মানুষের কল্যাণের জন্যই নতুন একটি উৎসব বা ধর্মীয় আয়োজন যুক্ত করছেন, যাতে যুবসমাজ অন্য সংস্কৃতির দিকে ঝুঁকে না পড়ে।
এখানে মনে রাখা জরুরি, সব নতুন সামাজিক রীতি বা প্রযুক্তি বিদআত নয়। সাধারণ পার্থিব বিষয়(শব্দের অর্থগত) এবং ইবাদতের নামে ইবাদতের সাথে নতুনকিছু চালু(ইসলামের দৃষ্টিতে) এক বিষয় নয়।
ই'হুদি'রা সুদভিত্তিক ব্যাংক ব্যবস্থা চালু করে ছেড়ে দিয়েছে। মানুষ সম্পদ জমা রাখে এবং নিঃশর্তে বৃদ্ধি পাচ্ছে।যাদেরকে অর্থ দিচ্ছে তাদেরকে অর্থনৈতিক দাস বানিয়ে রাখতেছে।
আজকের পুরো বিশ্ব টা-ই অর্থনৈতিক দাসত্বে বন্দী।
আপনি দেখে ভেবেছেন, বাহ!, এটা ভালো তো।
প্রয়োজনের অতিরিক্ত সম্পদ জমা করা শুরু করেছেন। ভবিষ্যতে কাজে লাগবে। আর আপনি জানেন সুদ হলো আল্লাহ ও তার রসূল(সাঃ) এর সাথে যুদ্ধ করা, সর্বনিম্ন হলো মায়ের সাথে যিনা করা।
তাই আপনি সুদ নিবেন না। আপনি কি করলেন, অতিরিক্ত সম্পদ জমা করা শুরু করেছেন।কেন? ভবিষ্যতে লাগবে।
আপনার অজান্তে তাদেরকে অনুসরণ শুরু করে দিয়েছেন, ঠিক যেমন নূহ (আঃ) কওমের মতো, তারাও প্রথমে মূর্তিপূজা করে নাই,যাস্ট সম্মান জানিয়েছিল[সম্মান জানানো হারাম নয়, পদ্ধতির কারণে হারাম হতে পারে]। কিন্তু একটা সময় গিয়ে মূর্তিপূজক হয়েছে।
এখন ভাবলেন, অতিরিক্ত জমাকৃত সম্পদ রক্ষা করার জন্য ব্যাংক দরকার,
প্রথম শরিয়াহ মেনে ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল, মিশরে(১৯৬৩)। আমার যতদূর জানা আছে, তারা শরিয়াহ মেনে চলেছিল। মানুষ হুমড়ি খেয়ে পড়েছিল, সম্পদ জমা রাখতে।সবকিছু ঠিকটাক চলার পরও অল্পবছরের ব্যবধানে অনির্দিষ্ট(সম্ভবত রাজনৈতিক) কারণে তা বন্ধ হয়ে যায়(সম্ভবত ১৯৬৮)।
আপনার কথায় আসি,মিশরের মিত গামর ব্যাংককে অনুসরণ করে ব্যাংক করলেন।
এবার ভাবলেন, এটা তো একটা ব্যবসা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। আর ব্যবসায় লাভ করতে হবে।
কিভাবে করা যায়? সুদকে ইসলামাইজেশন করলেন।
ফলাফল কি এখন?
অধিকাংশ মুসলমান সুদের সাথে যুক্ত।
কারণ, তাদের সম্পদ জমা রাখতেই হবে। ইসলামি ব্যাংকের নামে সুদকে বৈধ করলেন। এদেশের যখন ইসলামি ব্যাংক শুরু করেছিলেন, তখন আপনাদের কার্যক্রম দেখে মূল-ধারার আলেমের মধ্যে অনেকে বাহবা দিয়েছিলেন, মানুষকে উৎসাহ দিয়েছিলেন।
কিন্তু যখন তারা জানতে পারলো, ব্যাংকে ইসলামের নাম দিয়ে আসলেই সুদই চলতেছে। তখন তারা সেখান থেকে সরে আসে।
কিন্তু তারা যেরকম ঘোষণা দিয়ে যুক্ত হয়েছিল, সেরকম ঘোষণা দিয়ে তারা বের হয়নি।
ঐযে আপনি কিন্তু শুরুটা ইহুদিদের ব্যাংক ব্যবস্থার ইসলামিক ভার্সন চালু করেছিলেন। তা সম্পূর্ণ হালাল।
ঐ যে রসুলল্লাহ’(ﷺ) বলেছেন - যেদিকের অনুসরণ হয়, সেদিকে যায়(এটি বাহ্যিক ভাব)
সুদভিত্তিক থেকে অনুপ্রাণিত হয়ে শুরু করা হালাল মাধ্যম এখন হালালের আড়ালে হারামের ছড়াছড়ি।
শুরুর ইতিহাস অনেকটা এই রকম ছিল,সেটাই বললাম।
এখন একটু পর্যালোচনা করি।
আপনি মনে করেছেন, আপনি প্রথমে আল্লাহর সাথে যুদ্ধ করেননি। অর্থাৎ সুদ থেকে দূরে ছিলেন।
মনে করেছেন,অতিরিক্ত সম্পদ জমা রাখলে খারাপ কি? আপনি তো কোন বিধান ভঙ্গ করতেছেন না। হয়তো আপনি ভঙ্গ করেননি, দান-সদকা করেছেন, যাকাত দিয়েছেন।
আপনার পরবর্তী প্রজন্ম কিন্তু ঠিকই দান-সদকা কমিয়ে দিয়েছে, কারণ,অতিরিক্ত সম্পদ জমা রাখতে হবে।
তার পরের প্রজন্ম পুরোপুরি বন্ধ করে দিয়েছে,কারণ সম্পদ জমা রাখতে হবে, ভবিষ্যতে লাগবে।
আর সেই আপনার উত্তরসূরী আমরা ১টাকা দান করলেও সেটা ছবি তুলে প্রচার করে, আর গর্বের সাথে বলে- অন্যকে উৎসাহের জন্য প্রচার করতেছি।
রিয়া কি জানিস তারা জানেই না!!!
শুরুটা আপনি করছিলেন।
আপনার ভুল কোথায়? আপনি মনে করেছেন, ভবিষ্যতে বিপদের সময় লাগবে, তাই সম্পদ জমা রাখা শুরু করেছিলেন। কার থেকে অনুপ্রাণিত হয়ে?
ইহুদিদের ব্যাংক!!!
কিন্তু একবারও ভেবে দেখেননি, আল্লাহ সুবহানাল্লাহ কুরআনে কোথাও বলেছেন, হে মুমিন, নিজের সম্পদ থেকে দান করো? তিনি সুবহানাল্লাহ তা'আলা বলেননি।
তিনি বলেছেন- আমার দেয়া রিযিক থেকে দান করো।
এখানে আপনার ভুল!, আপনি মনে করেছিলেন, আপনি নিজের অতিরিক্ত সম্পদ জমা রাখতেছেন।
আর এটাকেই আমরা বর্তমানে মনে করি,সত্যি এতে কোন ভুল নাই। আমাদের মৃত্যু পর্যন্ত সবকিছু যেমন ইচ্ছা পরিচালিত করার ক্ষমতা দিয়েছেন আল্লাহ।
আর আপনার চিন্তা, ভবিষ্যতে বিপদের জন্য জমা করতেছেন!!!
আপনার সম্পদ, আপনার শরীর আপনি মনে করেছেন, সেটা আপনার? তাই সেটাকে ভবিষ্যত বিপদ থেকে রক্ষার জন্য টাকা লাগবে?
কিন্তু সেগুলো তো আপনার না! আপনাকে শুধুমাত্র ব্যবহারের জন্য দিয়েছে এবং সেই ক্ষমতা দিয়েছে আল্লাহ সুবহানাল্লাহ তা'আলা। কারণ, আল্লাহ ন্যায়বিচারক। বিচারদিবসে যখন মানুষ নিজের আমলনামা দেখতে পাবে, তখন কেউ আল্লাহর বিচারকে প্রশ্ন করতে পারবে না। তিনি সুবহানাল্লাহ তা'আলা অণু পরিমাণ কাজের প্রতিও ন্যায়বিচার করেন।
আল্লাহর দিকে না ফিরে আল্লাহর রহমত পাওয়া কি সম্ভব!
ঐযে ১০০জন হত্যাকারীর হাদিস, ১০০ জন মানুষকে হত্যা করেও তিনি জান্নাত পেয়েছেন আল্লাহর রহমতে, কারণ তিনি আল্লাহর দিকে ফিরে আসার প্রতিজ্ঞা করেছিলেন।
বিপদের কথা আসি: বিপদ কি আপনাআপনি আসে? নাকি আল্লাহ সুবহানাল্লাহ তা'আলা আপনাকে তা দিয়ে পরীক্ষা করেন। শুধু বিপদ দিয়ে? উত্তর না।
আল্লাহ ভয় ও ক্ষুধা এবং ধন-সম্পদ, জীবন ও ফল-ফসলের ক্ষয়-ক্ষতি[সূরাহ বাকারা-১৫৫]
এমনকি স্ত্রী, সন্তানও পরীক্ষার একটি অংশ। এক কথায় তার সৃষ্টির সবকিছু দিয়ে আপনার পরীক্ষা নেয়া হচ্ছে এবং হবে।
একটা উদাহরণ দিই-
স্কুলে দশম শ্রেণির একজন পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার সময় মারা গেল। এখন স্কুলের শিক্ষক কি তাকে ফেল বলবে? বা তার পাশ-ফেল করাতে কোন অর্থ আছে? (উত্তরঃ না।) এতে কি তার ক্লাস ৯ পর্যন্ত পড়া বাতিল হয়ে যাবে? উত্তরঃ না।
যদি তাই হয়ে থাকে, এর চেয়ে উত্তম পরীক্ষা আল্লাহ নিচ্ছেন।আপনি বিপদে পড়ে মারা গেছেন অথবা অসুস্থ হলেন অথবা আপনার কাছের কেও টাকার অভাবে পৃথিবী থেকে বিদায় নিলেন।
এতে ফলাফল কিছু পরিবর্তন হবে? ঐ স্কুলের শিক্ষার্থীর যেরকম আগে ক্লাস ৯ পড়া বাতিল হবে না, ঠিক একইভাবে আপনার মৃত্যুর আগের কোন আমলই বাতিল হবে না। সেটা সওয়াবের হোক কিংবা গুনাহের। যদি আল্লাহর দিকে ফেরার নিয়ত থাকে তবে আল্লাহর রহমত দান করবেন।
প্রশ্নঃ আপনার কাছে টাকা নাই বলে, আপনার কাছের কেও মারা গেল?
এতে আপনার সওয়াবের কিছু হবে না। আল্লাহ মানুষকে তার সামর্থ্যের বাহিরে কিছু আরোপ করেন না (সূরাহ বাকারা-২৮৬) আর আল্লাহ তো ন্যায়পরায়ণ।
তবে আপনার অবহেলার দরুন কিছু হয়েছে, তাহলে তার জন্য জবাবদিহি করতে হবে।
আমীর(শাসক) তার জনগণের জন্য, পুরুষ তার পরিবারের জন্য, স্ত্রী তার স্বামীর পরিবারের জন্য যেরকম দায়িত্বশীল তেমনি তার জন্য জবাবদিহি করতে হবে। (আদাবুল মুফরদ-২১১)
কাছের কারও মৃত্যুও আপনার পরীক্ষাস্বরুপ। সেই মৃত্যুতে নবী(ﷺ) বলেছেন ধৈর্য ধরতে এবং তিনি(ﷺ) নিজেই এর উদাহরণ ৭জন সন্তানের মধ্যে ৬জন সন্তানকেই কবর দিয়েছেন।
তার সামর্থ্য আপনার আছে। এবং তা করতে পারলে আপনি সফল।
এখন, তাতে যদি আপনার আমলনামায় কোনকিছু যুক্ত না হয়। সে অতিরিক্ত সম্পদ জমা করে কি লাভ?
আপনি আল্লাহর দেয়া বিপদ থেকে রক্ষার জন্য আল্লাহর দেয়া সম্পদ জমা করবেন, অথচ সেই সম্পদ থেকে দান করবেন না।আর সেই সম্পদ দিয়ে বিপদ থেকে রক্ষা পাবেন, এটা কেমনে বিশ্বাস করেন।
এদেশে হাজার হাজার উদাহরণ আছে, সম্পদের কারণে সন্তান পিতাকে ভুলে যায়,অত্যাচার করে, মেরে ফেলে।
যেই সম্পদ জমা করে কি লাভ?
সত্যি বলতে আজ পরিবার,সমাজ কেউ সুদ থেকে দূরে নয়।
এতে কি সম্পদ জমা রাখতে নিষেধ করতেছি?
উত্তর না। ইসলামও তা বলে না।
আমি যাস্ট উদাহরণ দিলাম।
সম্পদ রাখেন, তবে প্রয়োজনমাফিক। আল্লাহ আদেশ অনুসারে, দান-সদকা করেন। সঠিক উপায়ে নিয়মিত যাকাত দিন।
দেখবেন রিযিক অটো বৃদ্ধি পাচ্ছে এবং পাবে ইন শা আল্লাহ।
বি:দ্র: রিযিক বলতে শুধু অর্থসম্পদ না। আপনি যে সুস্থ সেটাও রিযিকের অন্তর্ভুক্ত। আপনার Cancer না হয়ে শুধু জ্বর হয়েছে তাও রিযিক।...
এদেশে আবার রসুলল্লাহ’(সাঃ) বলা নিয়মে যাকাত দিলে তা হয় না। সব কিছুতেই নতুন নিয়ম লাগে।
ইসলাম বলে, যাকাত অর্থসম্পদ(টাকা)-এ দাও, রমজানের ফিতরা দাও দানাদার খাদ্য দিয়ে।
এদেশ বলেঃ- যাকাত কাপড়/সম্পদ দিয়ে দাও।ফিতরা টাকা দিয়ে দাও।প্রতি বছর ফিতরায় কতটাকা দিতে হবে, তা সরকারিভাবে ঘোষণা করে। আমি জায়েজ-নাজায়েজ বলতেছি না। আমি রসুলল্লাহ’(সাঃ) এর কথা বলতেছি, সেই সময়ও টাকা ছিল। তিনি দেননি!
আপনি ধনী হতে চান, রসুলল্লাহ’(সাঃ) বলেছেন-
ফজরের ফরয সালাতের আগের দু'রাকাত সালাত দুনিয়া এবং তার মধ্যবর্তী যা সবকিছু থেকে মূল্যবান।
এটি তো দেখা যায় না। সত্যি বলতে দেখা যায়, তবে আমরা তা দেখি না।
সেটা দেখেছেন আরবের মানুষজন, তারা দেখেছেন আব্দুর রহমান ইবনে আউফ (রাঃ) নামক সাহাবিকে।
তারা দেখেছে ওসমান ইবনে আফফান রাঃ কে।
তারা দু'জনই দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন।
তারা যা অর্জন করতো, তার চেয়ে বেশি দান করতো।
আর আল্লাহও দু'হাত ভরে ব্যবসায় বরকত দিতেন।
সম্পদ প্রয়োজনমাফিক রাখবেন, অর্থাৎ যতটুকু প্রয়োজন।
রসুলল্লাহ’(ﷺ) বলেছেনঃ
তোমার ওয়ারিসদের তুমি যদি এমন অভাবীরূপে রেখে যাও, যার ফলে তারা মানুষের কাছে হাত পাতবে, এ অবস্থার তুলনায় তাদের তুমি সচ্ছলরূপে রেখে যাওয়া অনেক ভালো। আল্লাহর সন্তুষ্টির প্রত্যাশায় তুমি যা কিছুই ব্যয় করবে, তোমাকে এর প্রতিফলন দেয়া হবে। এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যে লোকমাটি তুলে দাও; সে জন্যও তুমি পুরস্কার (প্রতিদান) পাবে।’
আপনি যদি হালাল উপায়ে ১০০০ টাকা ইনকাম করেন, যার মধ্যে এক টাকাও হারাম নয়। সেই টাকার ১ পয়সাও যদি দান করেন, এবং সেটা নিয়মিত করেন।
আল্লাহ সুবহানাল্লাহ তা'আলা তার বান্দার নিয়মিত আমল পছন্দ করেন।
দিনশেষে বলবেন- এগুলো মুখে বলা যায়, কিন্তু বাস্তবতা ভিন্ন।
আপনার আমার কাছে বাস্তবতা ভিন্ন হবে, কারণ বুকে হাত দিয়ে বলতে পারবেন, আমার কাছে যে টাকাটা এখন আছে, সেটা হালাল উপায়ে পাওয়া। বা আপনি আপনার পরিবারকে বলতে পারবেন, আমি তোমাদের হালাল রোজগারের টাকা দিয়ে এক মুঠো খাবার দিচ্ছি।
তাহলে তো আমাদের কাছে বাস্তবতা ভিন্ন হবেই।
আল্লাহ
প্রথমে আমাকে, তারপর আপনাকে এবং সমগ্র মুসলিম উম্মাহকে তাঁর রহমত ও হিদায়াত দান করুন।
আমিন।

