পড়ার মোড
কেমন আছে স্বদেশ?
কেমন আছে স্বদেশ?
সানজিদা আলম
তরতাজা ওই রক্ত যখন আমার চোখে পড়ে,
রামদার কোপে দিবালোকে মানুষ যখন মরে।
নির্বাক আমি, নির্বাক তুমি শুধুই তাকিয়ে রই।
বিচার আছে? বিচার নেই, বিচার কে করে?
গর্ভের শিশু, নবজাতক কেউ তো নয় নিরাপদ
যুবতী হোক আর জননী, পড়ছেই কেঁপে শ্বাপদ।
হিংস্র থাবায় রেহাই পায় না পিতা-পুত্র কেহ।
সভ্য সমাজে নষ্ট জাতি, এ যে কোন আপদ?
ঘুম ভেঙে দেখি ফুলের কলিটি হয়েছে আজ ধর্ষণ।
গুম, হত্যা, রাহাজানি—এ যেন পাপের বর্ষণ।
সন্তান বলছে পিতাকে, “হায় কেন কাঁদছ বাবা?”
সোনার দেশে চলছেই তো হীরক রাজার শাসন।
পুঁজিবাদ আর ফ্যাসিবাদ খেলছে ভাগ্য নিয়ে।
কিষাণের পেটে লাথি, ভাত নেই তার পাতে।
এডমিন

