সে তো কুতুবদিয়া!!!
সে তো কুতুবদিয়া!!!
সাগরজলে বেষ্টিত তার, রূপে-ধনে ভরা।
দেখতে তা অনেক সুন্দর, মন কেড়ে নেয় যা।
নাম যে তাহার আর কিছু না, কুতুবদিয়াই তা।
আছে সেথায় অনেক কিছুই, শেষ হবে না বলা।
বলছি শুধু এতটুকু রে, শোন ওগো মনা।
বাতিঘর, বায়ুবিদ্যুৎ আর লবণ চাষের মেলা।
মানুষ তাহার অনেক কম, দেখতে লাগে ভালো।
আচরণ তাদের অনেক ভালো, লোকে বলে তা।
দেশের বাড়ি কোথায় তোমার, প্রশ্ন করে বেটা।
বলতে মোরা গর্ব করি, কুতুবদিয়াই যে সেটা।
মুগ্ধ হয়ে উত্তর শোনে, বলে পরে—বাহ! কুতুবদিয়া।
দ্বীপের মানুষ অনেক ভদ্র, অনেক কোমল,
অনেক মানবিক, পরিশ্রমী, অনেক মেধা,
শিক্ষায় তারা সবার সেরা!
চিন্তা করছি, ভাবনা করছি, কেমনে করছে তাঁরা।
ছিল না স্কুল, যোগাযোগ, অর্থসহ বলি যাহা ভিত্তি।
মনে হয় ইচ্ছে ছিল, চেষ্টা ছিল, ছিল যাহা দরকার।
ঐতিহ্য তার রক্ষা করছে, রক্ষা করবে নতুন প্রজন্ম রে।
দ্বীপশিখা তার প্রমাণস্বরূপ, গড়ছে মহৎ লক্ষ্য নিয়ে।
ঢাকার বুকে দ্বীপশিখা তার আলোর মশাল জ্বালছে।
গড়ার পরেই দ্বীপশিখা তার আশার বাণী বলছে।
সেই আশাতেই বুনছে স্বপ্ন নতুন নাবিকরা রে।
ধন্য হোক, গণ্য হোক, হোক সেরাদের সেরা।
নতুন করে গড়ুক তারা, বাংলাদেশের সেরা।
চিরজীবী হোক, দীর্ঘজীবী হোক, হোক চির-অমর।
সে তো কুতুবদিয়া, কুতুবদিয়া, ভালোবাসারই নাম।
- আহাদ উল্লাহ

