পড়ার মোড
কুতুবদিয়া বাসির ছাদ
কুতুবদিয়া বাসির ছাদ
শুধুই টেকসই বেড়িবাঁধ
কুতুবদিয়া জন্ম মোদের কুতুবদিয়ার বাসি
সব ভেদাভেদ ভুলে সবাই ভাল তারে বাসি
কুতুবদিয়ার কল্যাণ শুনে আমরা যেমন হাসি
কুতুবদিয়ার অকল্যাণে কষ্টও লাগে বেশি।
সম্ভাবনার এমন কিছু নেই কোনোটার বাকি
কুতুবদিয়া তেমন দ্বীপ আমরা সেথায় থাকি
মাছে-ভাতে বড় হওয়া বাংলাদেশের পতি
যেটাই চায় সেটাই পায় নেই কোনটা ঘাটতি।
এমন দ্বীপের ভায়া মোরা সবার জানা কম বেশি
দুঃখ মোদের একটা শুধু শুনরে হে বিশ্ব বাসি!
উন্নয়নের সকল কাজে আমরা অবহেলায় থাকি
দেবে দেবে দেয় যে আশা বারবার দেয় ফাঁকি!
দিনে দিনে যাচ্ছে ক্ষয় বহু কুতুবদিয়ার মাটি
জোয়ার জলে যাচ্ছে ভেসে কুতুবদিয়ার ঘাঁটি
চায়না মোরা এত কিছু কোন সরকারের প্রতি
টেকসই বেড়িবাঁধ শুধু মোদের প্রাণের দাবি।
এই দাবিতে থাকবো অনড় দেবোনা কোন ছাড়
অধিকার বঞ্চিত রাখলে মানবো না মোরা আর
মিষ্টি ভাষায় বলছি অনেক পায়নি কোন সাড়া
নয়লে এবার হবে সবার প্রতিবাদের কঠিন নাড়া।
আহাদ উল্লাহ কুতুবী
সাবেক অর্থ সম্পাদক, দ্বীপশিখা
এডমিন

