দ্বীপশিখা লোগোদ্বীপশিখা
হোম / সংবাদ / মন্তব্য / বিচ্ছিন্নতার বেদনা: একটি অবহেলিত দ্বীপের আর্তনাদ
এডমিন১৪ নভেম্বর ২০২৬৭ বার পড়া হয়েছে
পড়ার মোড

বিচ্ছিন্নতার বেদনা: একটি অবহেলিত দ্বীপের আর্তনাদ

কুতুবদিয়া— বঙ্গোপসাগরের কোলঘেঁষে বসবাসরত একটি দ্বীপ, যার মানুষ বছরের পর বছর প্রাকৃতিক দুর্যোগ, নদীভাঙন ও সরকারের অবহেলার বিরুদ্ধে লড়াই করে টিকে আছে। এ দ্বীপে নেই পর্যাপ্ত স্বাস্থ্যসেবা, নেই উচ্চমানের শিক্ষা, নেই নিরাপদ বাঁধ। অথচ এখানে বাস করে প্রায় আড়াই লক্ষ মানুষ—তাদের প্রত্যেকের বুকের ভিতর গুমরে ওঠা একই প্রশ্ন:
"আমাদের জীবনের মূল্য কি শুধুই ভোটের জন্য?"
প্রতিবার জোয়ার এলে তারা বুক সমান পানিতে হাঁটে, ক্ষেতের লবণাক্ত মাটি ফসল ফলাতে ব্যর্থ হয়, শিশুরা স্কুলে বই নিয়ে যায়, কিন্তু ফিরে আসে ভেজা খাতা নিয়ে।
প্রশ্ন থেকে যায়—
এত শত পরিকল্পনা, বাজেট, উন্নয়নের মহাপরিকল্পনা—সবই কি আমাদের ছুঁয়ে না যাওয়ার জন্যই?
একটি স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ কুতুবদিয়াবাসীর একমাত্র চাহিদা নয়, এটি তাদের অস্তিত্বের প্রশ্ন। প্রতিবছর শত কোটি টাকা উন্নয়নের নামে ব্যয় হলেও, কুতুবদিয়া যেন সেই অর্থনৈতিক মানচিত্রেই অনুপস্থিত। এই অবিচার আর কতকাল চলবে?
যারা বলে ‘বাংলাদেশ উন্নয়নের রোল মডেল’, তাদের চোখে চোখ রেখে বলতে চাই—
উন্নয়ন তখনই অর্থবহ, যখন তা দেশের প্রতিটি প্রান্ত, প্রতিটি নাগরিকের জীবনকে ছুঁয়ে যায়।
অন্যথায় এই ‘উন্নয়ন’ শব্দটা শুধুই এক শ্রেণির বিলাসিতা হয়ে রয়ে যাবে।
আমরা কৃতজ্ঞ হতে চাই, কিন্তু তার আগে চাই নূন্যতম নিরাপত্তা—
চাই জীবনের নিশ্চয়তা, চাই স্থায়ী বেড়িবাঁধ।
কুতুবদিয়া শুধু একটি দ্বীপ নয়—এটি একটি জাতিসত্তার প্রতিচ্ছবি।
এ দ্বীপের অবহেলা মানে বাংলাদেশের এক প্রান্তের নিশ্চুপ বিলীনতা।
এখনো সময় আছে—এই বিচ্ছিন্নতার বেদনা উপলব্ধি করুন,
না হলে কুতুবদিয়া শুধু মানচিত্র থেকেই নয়,
মুছে যাবে মানুষের মন থেকেও।


কামরুল সিকদার
সাবেক ডেপুটি অফিস সেক্রেটারি, দ্বীপশিখা।
লেখাটি শেয়ার করুনFacebook
লেখকএডমিনদ্বীপশিখা, কুতুবদিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা

সম্পর্কিত লেখা

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আলোচনা শুরু করুন।