দ্বীপশিখা সম্পর্কে
“দ্বীপশিখা” ঢাকা শহরে অধ্যয়নরত কক্সবাজার জেলার অন্তর্গত দ্বীপ উপজেলা কুতুবদিয়ার শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি সম্পূর্ণ স্বাধীন, অরাজনৈতিক ও ছাত্র-কল্যাণমূলক সংগঠন।
প্রতিষ্ঠা: ১২ মে ২০১৭স্থান: ঢাবি সিনেট ভবন
শিক্ষা
প্রগতি
বন্ধন
১২ই মে, ২০১৭ সালে ঢাবি সিনেট ভবনের নিচতলাতে ‘শিক্ষা’, ‘প্রগতি’ ও ‘বন্ধন’- এ তিনটি মূলনীতিকে সামনে রেখে নিম্নোক্ত লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে দ্বীপশিখা (কুতুবদিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা) আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ
- ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত কুতুবদিয়া উপজেলার শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে সংঘবদ্ধ রাখা।
- অত্র উপজেলার ছাত্র-ছাত্রীদের শিক্ষাজীবনে সম্মুখীন যে কোন ধরণের সমস্যার সমাধান-কল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
- কুতুবদিয়া হতে আগত শিক্ষার্থীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া, বিষয় নির্বাচন ও হলে আসন প্রাপ্তির বিষয়ে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা।
- কুতুবদিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করা, সুশিক্ষিত হওয়ার ক্ষেত্রে অনুপ্রাণিত করা এবং এক্ষেত্রে সাধ্যমত সহযোগিতা করা।
- প্রাকৃতিক দুর্যোগ যেমন - ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা ও মহামারীতে এলাকাবাসীর পাশে দাঁড়ানো।
- কুতুবদিয়ার বিভিন্ন সমস্যার সমাধান ও অবকাঠামোগত উন্নয়নে সংঘবদ্ধভাবে ভূমিকা রাখা।
- ঢাকাস্থ কুতুবদিয়ার বিশিষ্ট ব্যক্তিদের সাথে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করা।
- সর্বোপরি, কুতুবদিয়াকে শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে সমৃদ্ধশালী করা।
দ্বীপশিখার কিছু সাম্প্রতিক ও রুটিন কাজের মধ্যে অন্যতম হল
- ঢাবিসহ ঢাকাস্থ অন্যান্য বিশ্ববিদ্যালয়সমূহে স্নাতক পর্যায়ে ভর্তিচ্ছুদের সার্বিক সহযোগিতা প্রদান।
- নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা আয়োজন।
- ইফতার মাহফিল ও আলোচনা সভা আয়োজন।
- ইদ পুনর্মিলনী আয়োজন।
- বার্ষিক বনভোজন আয়োজন।
- কুতুবদিয়ার গণ মানুষের দাবিসমূহ অত্র এলাকার এমপি মহোদয়ের কাছে উপস্থাপন।
- কুতুবদিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনারের আয়োজন।
- দ্বীপশিখা স্মরণিকা-২০১৯ প্রকাশ।
- মহামারি করোনা পরিস্থিতিতে কুতুবদিয়ার অসহায় ও দরিদ্র মানুষের কাছে “রমজান ইফতার উপহার” বিতরণ।
- বাৎসরিক প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন।
- কুতুবদিয়ার ১৭ টা স্কুল ও ৮ টা পাবলিক প্লেসে বৃক্ষরোপণ কর্মসূচি (ঘেরাওসহ ২৫০+ গাছের চারা রোপণ করা হয়)।
- দ্বীপশিখার সদস্য ব্যতীত কুতুবদিয়ার সকল স্তরের শিক্ষার্থীদের মধ্য থেকে “লেখা আহবান-২০২০”। বিজয়ীদের পুরস্কিত করা।
- “আলোকিত মানুষের সাথে দ্বীপশিখা” শিরোনামে ফেসবুক লাইভ সংলাপ।
- এগুলো ২০২২ খ্রিস্টাব্দ পর্যন্ত আমাদের কার্যক্রমের বিবরণ, পরবর্তী কার্যনির্বাহী কমিটিসমূহ নির্দেশিত কার্যক্রমের বাহিরে তাদের আরও অনেক কাজ করেছে(২০২৫ পর্যন্ত) এবং ভবিষ্যতে চলতে থাকবে ইনশাআল্লাহ।
আগামী প্রজন্মের কাছে একটি টেকসই, নিরাপদ ও সমৃদ্ধ কুতুবদিয়া উপহার দিতে পারলে দ্বীপশিখার প্রয়াস সাফল্যমণ্ডিত হবে।

